News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুলও, সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের আর্জি
Image

প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাহুলও, সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের আর্জি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবার সংসদের বিশেষ অধিবেশনের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, “এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে, আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছি।”

উল্লেখ্য, পহেলগাম হামলার বিরুদ্ধে শাসক, বিরোধী সবাই একজোট! এই বার্তা দিতে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক, এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাহুল চিঠিতে লেখেন, “বিরোধীরা বিশ্বাস করে, সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন ডাকা হবে, যাতে জনপ্রতিনিধিরা তাদের একতাবোধ এবং‌ সঙ্কল্পের বিষয়টি তুলে ধরতে পারেন।”

Releated Posts

দেশের জ্বালানি ব্যবস্থায় প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়াতে ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০ চালু

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দেশের প্রাথমিক জ্বালানি মিশ্রণে প্রাকৃতিক গ্যাসের অংশ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার ন্যাশনাল পিএনজি ড্রাইভ ৩.০…

ByByNews Desk Oct 1, 2026

ইথিওপিয়ায় অপহৃত গুজরাটের তিন বাসিন্দা দেশে ফিরলেন

মেহসানা, ১ অক্টোবর (আইএএনএস): অবৈধ অভিবাসনপথে আমেরিকা যাওয়ার চেষ্টা করার সময় ইথিওপিয়ায় নিখোঁজ হওয়া গুজরাটের তিন বাসিন্দা দেশে…

ByByNews Desk Oct 1, 2026

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top