News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যার সামনেই মাকে হত্যার পর ফাঁসিতে ঝুলাল বাবা
Image

শিশুকন্যার সামনেই মাকে হত্যার পর ফাঁসিতে ঝুলাল বাবা

muder photoনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ ডিসেম্বর৷৷ চড়িলামের শিকুরিয়া এলাকায় এক গৃহবধুকে গলা টিপে হত্যা করে নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে৷ পাঁচ বছর হয়েছে ঐ গৃহবধূর বিয়ে হয়েছে৷ শিকুরিয়া গ্রামের বিল্লাল মিয়ার সাথে তার বিয়ে হয়৷ সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গৃহবধূটি খুবই শান্ত স্বভাবের৷ তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু৷ গৃহবধূর বাবা জানায় যে বিয়ের পর থেকেই তার মেয়ের উপর বিল্লাল মিয়া নির্যাতন চালাত৷ তাছাড়া জানা গিয়েছে বিল্লাল মিয়া গ্রামেরই এক যুবতীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত৷ এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে গৃহবধূ নাজমা বেগম (২৩)৷ বিল্লাল মিয়ার তিন বছরের একটি সন্তান রয়েছে৷ শুক্রবার সকালে কন্যাসন্তানটিকে বিল্লাল কোথায় থেকে নতুন জামাকাপড় কিনে দিয়েছে যেন কেউ না বুঝতে পারে মেয়েটির মাকে বিল্লাল খুন করেছে৷ ঘটনাটি পূর্ব পরিকল্পিত৷ গৃহবধূ নাজমা বেগমকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল তাতে স্পষ্ট বোঝা গেছে প্রথমে তাকে খুন করা হয়েছে৷ তারপর বিল্লাল মিয়া নিজ বাড়িতে একটি ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে নাজমাকে৷ তার তিন বছরের মেয়েটিকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে ঠিক তকনই মেয়েটি কাঁদতে কাঁদতে জানায় আমার বাবা মাকে গলাটিপে ধরেছে৷ মা কান্না করলে মারধর করেছে৷ আমাকে চুপ করে থাকার জন্য বলেছে৷
কথায় আছে শিশুরা নিষ্পাপ৷ সেই শিশুটি যা ঘটেছে তাই পুলিশকে বলে দিয়েছে৷ শিশুটির বয়ান শুনে পুলিশ বিল্লাল মিয়ার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে৷ বিশালগড় মহিলা থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top