নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ ডিসেম্বর৷৷ চড়িলামের শিকুরিয়া এলাকায় এক গৃহবধুকে গলা টিপে হত্যা করে নিজ বাড়িতে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে৷ পাঁচ বছর হয়েছে ঐ গৃহবধূর বিয়ে হয়েছে৷ শিকুরিয়া গ্রামের বিল্লাল মিয়ার সাথে তার বিয়ে হয়৷ সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গৃহবধূটি খুবই শান্ত স্বভাবের৷ তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু৷ গৃহবধূর বাবা জানায় যে বিয়ের পর থেকেই তার মেয়ের উপর বিল্লাল মিয়া নির্যাতন চালাত৷ তাছাড়া জানা গিয়েছে বিল্লাল মিয়া গ্রামেরই এক যুবতীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত৷ এই অবৈধ সম্পর্কের জেরেই খুন হয়েছে গৃহবধূ নাজমা বেগম (২৩)৷ বিল্লাল মিয়ার তিন বছরের একটি সন্তান রয়েছে৷ শুক্রবার সকালে কন্যাসন্তানটিকে বিল্লাল কোথায় থেকে নতুন জামাকাপড় কিনে দিয়েছে যেন কেউ না বুঝতে পারে মেয়েটির মাকে বিল্লাল খুন করেছে৷ ঘটনাটি পূর্ব পরিকল্পিত৷ গৃহবধূ নাজমা বেগমকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল তাতে স্পষ্ট বোঝা গেছে প্রথমে তাকে খুন করা হয়েছে৷ তারপর বিল্লাল মিয়া নিজ বাড়িতে একটি ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে নাজমাকে৷ তার তিন বছরের মেয়েটিকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে ঠিক তকনই মেয়েটি কাঁদতে কাঁদতে জানায় আমার বাবা মাকে গলাটিপে ধরেছে৷ মা কান্না করলে মারধর করেছে৷ আমাকে চুপ করে থাকার জন্য বলেছে৷
কথায় আছে শিশুরা নিষ্পাপ৷ সেই শিশুটি যা ঘটেছে তাই পুলিশকে বলে দিয়েছে৷ শিশুটির বয়ান শুনে পুলিশ বিল্লাল মিয়ার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে৷ বিশালগড় মহিলা থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
শিশুকন্যার সামনেই মাকে হত্যার পর ফাঁসিতে ঝুলাল বাবা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















