News Flash

  • Home
  • খেলা
  • ভুবনেশ্বর কুমার আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন
Image

ভুবনেশ্বর কুমার আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন

কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.) : রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর কুমার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভুবনেশ্বর ৩ টি উইকেট নিয়ে ১৮৫ ইনিংসে তার উইকেটের সংখ্যা ১৯৩-এ পৌঁছেছেন। তিনি পীযূষ চাওলাকে ছাড়িয়ে গেছেন, যিনি ১৯১ ইনিংসে ১৯২ উইকেট নিয়ে তার আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন। যুজবেন্দ্র চাহাল ১৬৭ ইনিংসে ২১৪ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন।

৩৫ বছর বয়সী ভুবনেশ্বর আরসিবির হয়ে ১২টি উইকেট নিয়েছেন। এই মরশুমের আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এবং দলের হয়ে ১৫৭টি উইকেট নিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও তিনি দুটি মরশুম খেলেছেন, ৩১টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। তিনি দুবার পার্পল ক্যাপ জিতেছেন ২০১৬ এবং ২০১৭ মরসুমে, এবং তিনি তৃতীয় বোলার যিনি দুবার এই কৃতিত্ব অর্জন করেছেন। ডোয়াইন ব্রাভো এবং হর্ষাল প্যাটেল হলেন আরও দুই খেলোয়াড় যারা দুবার পার্পল ক্যাপ জিতেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top