News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ : টটেনহ্যামকে হারিয়ে লিভারপুলের শিরোপা উৎসব
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ : টটেনহ্যামকে হারিয়ে লিভারপুলের শিরোপা উৎসব

লিভারপুল, ২৮ এপ্রিল (হি.স.) : মুকুট পুনরুদ্ধার নিশ্চিত করতে একটি পয়েন্ট হলেই চলতো লিভারপুলের। ড্র হয়নি, পরিষ্কার ৫-১ গোলে টটেনহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে রবিবার চ্যাম্পিয়ন হল লিভারপুল। লিভারপুলের শুরুটা কিন্তু ভালো হয়নি। দমিনিক সোলাঙ্কির গোলে পিছিয়ে পড়েছিল তারা। গোল খাওয়ার পর তেতে ওঠে লিভারপুল। এরপর একের পর এক আক্রমণে গিয়ে একে একে টটেনহ্যামের জালে বল পাঠান লুইস দিয়াস,আলেক্সিস মাক আলিস্তের,কোডি হাকপো ও মহম্মদ সালাহ।

চলতি প্রিমিয়ার লিগ মরসুমে এটি সালাহের ২৮ তম গোল। শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও ভালো করলেন তিনি। সেই সঙ্গে ১৮৫তম গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় সার্জিও আগুয়েরোকে টপকে পঞ্চম স্থানে জায়গা করে নিলেন এই মিশরীয় তারকা। ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ে মোট ২০ বার চ্যাম্পিয়ন হল লিভারপুল। স্পর্শ করল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড। ৪ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top