News Flash

  • Home
  • দিনের খবর
  • পহেলগাম হামলার তদন্তে এনআইএ, দায়িত্বভার গ্রহণ জাতীয় তদন্তকারী সংস্থার
Image

পহেলগাম হামলার তদন্তে এনআইএ, দায়িত্বভার গ্রহণ জাতীয় তদন্তকারী সংস্থার

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিশকে এই সন্ত্রাসী হামলার তদন্তে সাহায্যে করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গে যায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই আনুষ্ঠানিকভাবে পহেলগাম জঙ্গি হামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের, তাঁদের মধ্যে একজন আবার নেপালের নাগরিক। এই জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। হামলার পরে উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। কয়েক জনকে আটকও করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত তিন জনের স্কেচ প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এবার এই হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা।

—————

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top