News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায় থানার পাশে দুই দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ড
Image

ফটিকরায় থানার পাশে দুই দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ড

আগরতলা, ২৬ এপ্রিল :
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় ফটিকরায় থানার নিকটবর্তী এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা। এক রাতেই দুই ভাইয়ের দুটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের হাতেই এই আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

পোড়া দোকান দুটির মালিক বুদ্ধ দাস ও মৃদুল দাস জানিয়েছেন, একটি ছিল ভুসি মাল দোকান এবং অপরটি ডিড রাইটারের অফিস। গভীর রাতে হঠাৎ করে দোকানগুলিতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও, দমকল বাহিনীর পৌঁছাতে বিলম্ব হওয়ায় সম্পূর্ণ দোকান রক্ষা করা সম্ভব হয়নি।

প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, ফলে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য এবং ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, সময়মতো দমকল বাহিনী পৌঁছালে হয়তো এত বড় ক্ষতি এড়ানো যেত।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে, দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

সাত দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের

আগরতলা, ১ অক্টোবর:  সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 1, 2026

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top