News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৌলবাদীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের
Image

মৌলবাদীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ২৬ এপ্রিল :
ত্রিপুরায় হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর ধারাবাহিক আক্রমণ এবং হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা যেন হিন্দুদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার দুঃসাহস আর না করে। হিন্দুদের ধৈর্য ও সহ্যের সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে।

মন্ত্রী জানান, প্রতিনিয়ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হওয়া এবং নিরপরাধ হিন্দুদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তিনি সতর্ক করে বলেন, এই মৌলবাদীরা সুযোগ পেলে আগামী দিনে ত্রিপুরাতেও বাংলাদেশের মতো ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করতে পারে।

তিনি আরও বলেন, এই আতঙ্কবাদী বিচারধারা রুখতে হিন্দুদের এখন সতর্ক থাকতে হবে এবং সর্বাত্মক ঐক্য বজায় রাখতে হবে। পাশাপাশি, শান্তিপ্রিয় মুসলমানদেরও মৌলবাদী মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top