News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলা শাসক এবং পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image

জেলা শাসক এবং পুলিশ সুপারদের মুখ্যমন্ত্রীর নির্দেশ

আগরতলা, ২৫ এপ্রিল : আজ দিল্লির নির্দেশে সমস্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে নিশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন সচিবালয় কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। টাস্ক মনিটরিং সিস্টেম নিয়ে হওয়া এই বৈঠকে বিভিন্ন প্রকল্পের সময়মতো বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিত হিসাবে রাজ্যের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা সুদৃঢ় করার পক্ষে পুলিশ আধিকারিকদের জোর দেন মুখ্যমন্ত্রী।

বিশ্বস্ত সুত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন কোনো পাকিস্তানি নাগরিক যদি রাজ্যে থেকে থাকে তাদের অবিলম্বে দেশে ফেরানোর ব্যবস্থা করতে। খবরে আরো জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী থেকে নির্দেশ পাওয়ার পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top