News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলা, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের মৌন মিছিল কংগ্রেসের
Image

পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলা, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের মৌন মিছিল কংগ্রেসের

আগরতলা, ২৫ এপ্রিল: জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের রাজপথে কংগ্রেসের মৌন মিছিল বের করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এক কমী বলেন, গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। তাই আজ সদর জেলা কংগ্রেসের তরফ থেকে নিহতদেট শ্রদ্ধাঞ্জলী জানিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়েছে। পাশাপাশি, গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এদিন তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো হেলদোল নেই। তিনি এই শোকাহত পরিবেশে বিহারে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন। সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে রাজনীতি করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। তারপরও গতকাল প্রধানমন্ত্রীর বিহারের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top