News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “জনবিরোধী সরকার ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে”, মানিক সরকারের তোপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে
Image

“জনবিরোধী সরকার ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে”, মানিক সরকারের তোপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

আগরতলা, ২২ এপ্রিল: মঙ্গলবার আগরতলা টাউন হলে লেনিনের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “সারা ভারতবর্ষে আমাদের শক্তি সীমাবদ্ধ, কিন্তু আমরা বিকল্পের সন্ধানে লড়াই করে যাচ্ছি। শক্তি কম বলে আমরা কিছু করতে পারব না, এমন ধারণা আমাদের নেই।”

তিনি আরও বলেন, “লেলিন যে সোভিয়েত দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সাধন করেছিলেন, প্রথম দিনেই কি তাদের পার্টি এমন অবস্থায় ছিল? আমাদেরও সংগ্রাম সংঘটিত করার চেষ্টা করছি।” মানিক সরকার বলেন, বর্তমান সরকার একটি জনবিরোধী সরকার, যা ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হচ্ছে এবং সংখ্যালঘুদের পিষে মারার চেষ্টা করছে, এটি অত্যাচারী এক জমানা।

তিনি অভিযোগ করেন, “বিজেপি সংবিধান পাল্টে দিয়ে, আইনশৃঙ্খলা কুক্ষিগত করে এবং গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ করার জন্য ত্রিপুরাকে ল্যাব হিসেবে ব্যবহার করছে। যদি তারা এখানে সফল হয়, তবে ধীরে ধীরে দেশের অন্যান্য রাজ্যেও এই পদক্ষেপ কার্যকর করা হবে।”

মানিক সরকার বলেন, তাই বৃহত্তর সংগ্রাম করতে হবে এবং যারা জনগণের জন্য কাজ করে তাদের সাথে বৃহত্তর মঞ্চ গড়ে তুলতে হবে।

এদিনের আলোচনা সভায় সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৬ তম জন্মদিন উপলক্ষে এই বক্তব্য দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

Releated Posts

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026

দুর্ঘটনাগ্রস্তদের জীবন বাঁচিয়ে ‘রাহবীর’ সম্মান পেলেন ৮ জন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আটজন ‘রাহবীর’…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026
Scroll to Top