News Flash

  • Home
  • মুখ্য খবর
  • “এক দেশ এক ভোট” ইস্যুতে বিজেপি ও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর
Image

“এক দেশ এক ভোট” ইস্যুতে বিজেপি ও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২২ এপ্রিল : “এক দেশ এক ভোট” ইস্যুতে বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হলেন বিরোধী দলনেতা ও সিপিএম পলিটব্যুরো সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আরএসএস ও বিজেপি দেশের জনগণের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। সেই লক্ষ্যেই ‘এক দেশ এক ভোট’ আইন সংসদে পেশ করা হয়েছে। কিন্তু এই আইন সংসদে পাশ হওয়ার বাস্তব সম্ভাবনা নেই।”

তিনি অভিযোগ করে বলেন, “এই আইনকে কেন্দ্র করে বিজেপি দেশব্যাপী ভুল ধারণা ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। আমাদের সংবিধান অনুযায়ী, একযোগে সব নির্বাচনী প্রতিষ্ঠানে নির্বাচন সম্পূর্ণ অসম্ভব। এই ধারণা আমাদের সাংবিধানিক কাঠামোর বিরোধী।”

বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেছেন, বিরোধী দল নাকি নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া। অথচ বাস্তব চিত্র হলো, উপনির্বাচনের প্রচার চলাকালীন বিরোধী দলের প্রচার কার্যক্রম নানা ভাবে বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে অস্তিত্ব সংকটে আসলে কে? মুখ্যমন্ত্রী নিজেই আগে সেটা বুঝুন।

তিনি আরও বলেন, “’এক দেশ এক ভোট’ আসলে একটি একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা। এই আইন কখনো কার্যকর করা সম্ভব হবে না। দেশবাসী বিজেপির এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top