News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে : জিতেন্দ্র
Image

আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে : জিতেন্দ্র

আগরতলা, ২২ এপ্রিল: আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে। এরফলে বর্ষায় গোটা বিলোনিয়া শহর বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণ ঘিরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন তিনি বলেন, সীমান্তে বাংলাদেশের বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষাতে বিলোনিয়া শহর বানভাসি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত ত্রিপুরা সরকার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানাচ্ছে না। এদিন তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিষয়ে নজরদারি না রেখে ভারত এবং ত্রিপুরা সরকার ব্যর্থতার জানান দিয়েছে। কারণ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সীমান্ত এলাকা পরিদর্শনে শুধু আধিকারিকরা গিয়েছেন। তাতে কোনো কাজ হবে না। সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।

তাঁর কথায়, বর্ষার না ঢুকার আগেই গতকালকের সামান্য বৃষ্টিতে বিলোনিয়া মহকুমা হাসপাতালে জল ঢুকে কোটি কোটি টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট হয়ে গিয়েছে। তাতে স্বাস্থ্য দপ্তরের কোনো হেলদোল নেই। অতিসত্বর ত্রিপুরা সরকারকে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জন্য আবেদন জানাতে হবে।

Releated Posts

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top