News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ন্যাশন্যাল হেরাল্ড দূর্নীতির প্রতিবাদে সোনামুড়াতে যুব মোর্চার মিছিল
Image

ন্যাশন্যাল হেরাল্ড দূর্নীতির প্রতিবাদে সোনামুড়াতে যুব মোর্চার মিছিল

আগরতলা, ২১ এপ্রিল: ন্যাশন্যাল হেরাল্ড দূর্নীতিতে নাম জড়িয়েছেন কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর। ২০০০ কোটি টাকা লুট করেছেন তাঁরা। তারই প্রতিবাদে আজ যুব মোর্চা সিপাহীজলা দক্ষিণাংশের উদ্যোগে সোনামুড়াতে এক বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করেছে।

এদিনের মিছিলটি বিজেপি সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চের সামনে এসে জড়ো হয়। এদিন বিভিন্ন প্লেকার্ড, বেনার এবং পতাকায় সজ্জিত মিছিল বের হয়েছে। এ সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি সুপাঙ্ক সরকার, নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশের সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন মন্ডলের মণ্ডল সভাপতিরা।

এদিনের সভায় ভাষণ রাখতে গিয়ে যুব মোর্চার জেলা সভাপতি বলেন, কংগ্রেস মানে দুর্নীতি। যে পত্রিকা ব্রিটিশদের অপশাসন থেকে লড়াইয়ের সাহস যোগায় ভারতবাসীদের। ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত রাখার সাহস যোগাতো সেই পত্রিকার শেয়ার কিনে বিভিন্নভাবে চক্রান্ত করে কংগ্রেস দল দু হাজার কোটি টাকা লুট করেছে এই হেরাল্ড কেলেঙ্কারির মাধ্যমে।
এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top