News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অ্যাম্বুলেন্স চালকদের বেতন জটিলতা, পাঁচ বছর ধরে বকেয়া ও অনিশ্চয়তা — ক্ষোভে ফুঁসছেন চালকরা
Image

অ্যাম্বুলেন্স চালকদের বেতন জটিলতা, পাঁচ বছর ধরে বকেয়া ও অনিশ্চয়তা — ক্ষোভে ফুঁসছেন চালকরা

আগরতলা, ১৪ এপ্রিল : দিনরাত জরুরি পরিষেবা প্রদান করেও সঠিকভাবে বেতন পাচ্ছেন না ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবার চালকরা। অভিযোগ, মাত্র ৮৫৮০ টাকার বেতনে মাসের পর মাস কাজ করলেও তা সময়মতো হাতে পান না তারা। নেই কোনো স্যালারি স্লিপ, নেই ইপিএফ বা অন্য কোনও সরকার নির্ধারিত সুবিধা। ফলে পরিবারের মুখে দুবেলা অন্ন জোটানোই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।

পুরনো বছরের শেষ দিনেও বেতন না মেলায় ক্ষোভে ফেটে পড়েন চালকেরা। এদিন কয়েকজন চালক জিবি হাসপাতালে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাদের জানানো হয়, আপাতত কিছু টাকা দেওয়া হবে এবং বাকি টাকা কিছুদিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। এই অস্থায়ী প্রতিশ্রুতিতে অসন্তোষ প্রকাশ করেন উপস্থিত চালকরা।

তারা জানান, গত পাঁচ বছর ধরে এই ধরনের বেতন সংক্রান্ত সমস্যায় পড়তে হচ্ছে তাদের। নিয়ম করে প্রতিবারই বেতন চাওয়ার সময় নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ।

একজন চালকের কথায়, “এই সামান্য বেতনে সংসার চালানো কঠিন। তার ওপর বেতন পাওয়া যায় মাসের একেবারে শেষ দিকে বা তারও পরে। কোনো স্থায়ী নিশ্চয়তা নেই।”

এদিন যারা বকেয়া বেতনের দাবিতে আসেননি, তাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাকি চালকেরা। তাদের আশঙ্কা, এতদিন পরও যদি এই সমস্যার সুরাহা না হয়, তাহলে ভবিষ্যতে পরিষেবা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়বে।

চালকদের দাবি, অবিলম্বে সকলের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক এবং স্থায়ী ভিত্তিতে বেতন দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা করা হোক। সরকারের কাছে তারা একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top