News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Image

বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

তেলিয়ামুড়া, ১৩ এপ্রিল : বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া শাখার কর্মীদের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা নিজেদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।

গতকাল তেলিয়ামুড়ার শিববাড়ি এলাকাতে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়। একটা সময় ত্রিপুরা পুলিশে কর্মরত জনৈক কর্মী বিদ্যুতের সংস্পর্শে আসেন। এরপর সচেতন এই বিদ্যুৎকর্মী দায়িত্ব সহকারে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কর্তাদের গোটা বিষয়ে অবগত করেন এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুনয় জানান। আশ্চর্যের হলেও সত্যি অভিযোগ করার ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রম হওয়ার পর শহর উপকণ্ঠে শিববাড়ি এলাকাতে যাওয়ার সময় হয় বিদ্যুৎ নিগমের কর্মীদের। কি কারনে দেরী হয়েছে, কি কারনে পাঁচ মিনিটের জায়গা অতিক্রম করতে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রায় ৩০ ঘন্টা সময় লেগেছে এই উত্তর দায়িত্বপালনরত কর্মীরা দিতে পারেনি।

পাশাপাশি গতকাল যে পুলিশ কর্মী বিদ্যুতের সংস্পর্শে এসে সামান্য আহত হয়েছিলেন আজ বিদ্যুৎ সমস্যা জনিত কারণে উনারই শিশুসন্তান বিদ্যুতের স্পর্শে এসে তেলিয়ামুড়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। যেভাবে বিদ্যুৎ বিভ্রাটের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় ভীতির পরিবেশ এবং বিপদের পরিবেশ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত এমনটাই বলাবলি চলছে।

শিববাড়িসহ তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার বিদ্যুৎভোক্তা সহ সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে তেলিয়ামুড়ার বিদ্যুৎ নিগমের কর্মীরা এই সময়ের মধ্যে দিনের পর দিন চূড়ান্ত গাফিলতির পরিচয় দিয়ে চলেছেন। নিগমের মাথায় বসে থাকা সিনিয়র ম্যানেজার বিশ্বজিৎ দাসের ভূমিকা কে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছেন এলাকার সাধারণ নাগরিকরা। সাধারণ মানুষের অভিযোগ, বিদ্যুৎ ভোক্তাদের পরিষেবা ঠিকমতো প্রদান করার বদলে সিনিয়র ম্যানেজার বাবু তালবাহানা করেন।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top