News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোমবার হরিয়ানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্প
Image

সোমবার হরিয়ানায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন ও শিলান্যাস করবেন একাধিক প্রকল্প

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার, আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে হরিয়ানা সফর করবেন। তিনি সোমবার সকালে হিসার যাবেন এবং হিসার থেকে অযোধ্যা পর্যন্ত একটি বাণিজ্যিক বিমানের উদ্বোধন করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী মোদী একটি জনসভায়ও ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী যমুনানগরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এই উপলক্ষ্যে জনসমাবেশে ভাষণ দেবেন।

এই অঞ্চলে বিদ্যুৎ পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি শেষ মাইল পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে, প্রধানমন্ত্রী মোদী যমুনানগরে দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াট আধুনিক তাপবিদ্যুৎ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গোবর্ধন প্রকল্পের লক্ষ্যকে এগিয়ে নিয়ে গিয়ে, প্রধানমন্ত্রী যমুনানগরের মুকারবপুরে একটি সংকুচিত বায়োগ্যাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারতমালা পরিযোজনার আওতায় প্রায় ১,০৭০ কোটি টাকা মূল্যের ১৪.৪ কিলোমিটার দীর্ঘ রেওয়ারি বাইপাস প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

গণতন্ত্র রক্ষায় ২ থেকে ৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলনের ডাক “ইন্ডিয়া” ব্লকের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : আগামী কয়েক মাসে দেশে “গুরুতর” পরিবর্তন আসতে চলেছে বলে দাবি করলেন…

ByByNews Desk Sep 30, 2026

২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে ‘চিট্টামুক্ত’ করার প্রতিশ্রুতি অমিত শাহের

জালন্ধর, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে অবৈধ ‘চিট্টা’ (সিন্থেটিক মাদক) ব্যবসা থেকে মুক্ত করার…

ByByNews Desk Sep 30, 2026

 ‘সিইসি জ্ঞানেশ কুমারকে রক্ষা করতেই আইন পরিবর্তন করা হয়েছিল’: তেজস্বী যাদব

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বুধবার অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং…

ByByNews Desk Sep 30, 2026

রাম-শিব মন্তব্য ঘিরে রেভন্ত রেড্ডিকে নিশানা বিজেপির, কংগ্রেসের বিরুদ্ধে হিন্দু সমাজকে বিভাজনের অভিযোগ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভগবান রাম ও শিবকে নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মন্তব্যের পর তাঁকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top