News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পাশে টিডব্লিউজেএ
Image

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পাশে টিডব্লিউজেএ

আগরতলা, ৯ এপ্রিল:
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পাশে দাঁড়াল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিডব্লিউজেএ)। বুধবার এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরার দামছড়ায় গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় সাংবাদিক ফকর উদ্দিনের পরিবারের সঙ্গে দেখা করেন এবং সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পেট্রোল ঢেলে সাংবাদিক ফকর উদ্দিনের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তার সম্পূর্ণ ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত সাংবাদিকের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

খবর পাওয়ার পরপরই টিডব্লিউজেএ’র রাজ্য কমিটি ও উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল দামছড়ায় ফকর উদ্দিনের বাড়িতে যান। সেখানে তারা পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের তরফ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো সমস্যা বা বিপদে সংগঠন তাঁর পাশে থাকবে।

এছাড়াও প্রতিনিধি দল দামছড়া থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত ও কঠোর শাস্তির দাবি জানান।

এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিডব্লিউজেএ’র রাজ্য কমিটির অন্যতম সদস্য অসীম দাস, ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক রূপক দেবনাথ, সদস্য অয়ন নাগ, দীপক চক্রবর্তী ও দেবদ্যুতি চক্রবর্তী প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে তারা সবসময় সোচ্চার থাকবে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top