News Flash

  • Home
  • দেশ
  • ফের স্বস্তি কুণালের, ১৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা প্রদান মাদ্রাজ হাইকোর্টের
Image

ফের স্বস্তি কুণালের, ১৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা প্রদান মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ৭ এপ্রিল (হি.স.): সাময়িকের জন্য হলেও ফের স্বস্তি পেলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কুণালকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। সোমবার মাদ্রাজ হাইকোর্ট কুণালের অন্তর্বর্তীকালীন সুরক্ষা ১৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে মস্করা করে বিপাকে পড়েছেন কুণাল।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩-বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। গত মাসে কুণাল মাদ্রাজ হাইকোর্টে ট্রানজিট আগাম জামিনের আবেদন করেন, দাবি করেন, মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে তার শো চলাকালীন ব্যঙ্গাত্মক মন্তব্যের পরে তিনি অনেক হুমকি পাচ্ছেন।

এদিকে, বম্বে হাইকোর্টেরও শরণাপন্ন হয়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। মুম্বই পুলিশ তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে, তা বাতিল করার জন্য বম্বে হাইকোর্টে আবেদন করেন কুণাল। মামলাটির শুনানি ২১ এপ্রিল। বিচারপতি এস ভি কোতোয়াল এবং বিচারপতি এস এম মোদকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।

Releated Posts

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026

দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রার ঘোষণা ভারত ব্লকের, ৬ অক্টোবর নির্বাচন কমিশনে মিছিল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 30, 2026

লাক্ষাদ্বীপের কাছে মাদক উদ্ধারে ১৬ দিনের অভিযান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শাহ

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): লাক্ষাদ্বীপের কাছে আরব সাগরে ৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top