News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিজেপি সরকার সংখ্যালঘুদের জীবনে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরী করছে : আশিস
Image

ত্রিপুরায় বিজেপি সরকার সংখ্যালঘুদের জীবনে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরী করছে : আশিস

আগরতলা, ৩ এপ্রিল: ত্রিপুরায় বিজেপি সরকার সংখ্যালঘুদের জীবনে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরী করছে। তাছাড়া, বর্তমানে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ঈদের দিনে তীব্র উত্তেজনা সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

আজ প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গোটা রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, প্রদেশ কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন।

এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করে চলেছে বলে জানান তিনি। এমনকি, ঈদের আগে সীমান্তর্বতী এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করাই রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেন তিনি।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top