News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাল আয়ের শংসাপত্র ব্যবহার করে ২০২৩-২৪ সালের এসটি পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন, ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
Image

জাল আয়ের শংসাপত্র ব্যবহার করে ২০২৩-২৪ সালের এসটি পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন, ৩৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল: জাতীয় বৃত্তি পোর্টাল(এনএসপি)-র মাধ্যমে জাল আয়ের শংসাপত্র ব্যবহার করে ২০২৩-২৪ সালের জন্য এসটি পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন করার অভিযোগ পাওয়ার পর, জনজাতি কল্যাণ দপ্তর ৩৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে এবং তাদের প্রতিক্রিয়া জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, জনজাতি কল্যাণ দপ্তরের পরিচালক শুভাশীষ দাস বলেন যে, উপযুক্ত প্রশাসনিক কর্তৃপক্ষের অনুসন্ধান থেকে জানা গেছে যে, সংযুক্তি-১ অনুসারে তালিকাভুক্ত ৩৪ জন শিক্ষার্থী জাতীয় বৃত্তি পোর্টাল (এনএসপি) এর মাধ্যমে ২০২৩-২৪ সালের জন্য এসটি পোস্ট-ম্যাট্রিক বৃত্তির জন্য আবেদন করেছিলেন, জাল আয়ের শংসাপত্র আপলোড করেছিলেন।

সংশ্লিষ্ট অধিকারীক আরো বলেন, বৃত্তি অনুদান আত্মসাৎ করার জন্য এই ধরনের জাল আয়ের শংসাপত্র তৈরি করা জনসাধারণের অর্থের অপব্যবহার, নথি জালিয়াতি এবং বৃত্তি অনুমোদনকারী কর্তৃপক্ষের সাথে প্রতারণার শামিল, এবং তাই এটি একটি ফৌজদারি অপরাধ। তাই, এখন ৩৪ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। যে কেন তাদের বিরুদ্ধে এনএসপি-এর মাধ্যমে জাল আয়ের শংসাপত্র জমা দেওয়ার জন্য এফআইআর দায়ের করা হবে না

শ্রী দাস আরো বলেন, যে তারা শিক্ষার্থীদের কারণ দর্শানোর জন্য ১৫ দিনের সময় দিয়েছেন। তাদের কাছে যদি কোনও উত্তর থাকে, তাহলে ১৬ই এপ্রিল, ২০২৫-এর মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।

৩৪ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন গোমতির তিনজন, খোয়াইয়ের ৪ জন, পশ্চিমের ৮ জন, সিপাহিজলা জেলার ১৩ জন, ধলাইয়ের ২ জন, উত্তর ও উনাকোটি জেলার একজন করে এবং দক্ষিণ জেলার দুজন।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top