News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করলো সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়
Image

দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করলো সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়

আগরতলা, ২ এপ্রিল : দীর্ঘ ৩২ বছর পর সরকারের উন্নয়ন প্রবেশ করলো বাধারঘাট বিধানসভা অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নবনির্মিত রাস্তা পেয়ে এলাকার আট থেকে আশি প্রত্যেক নাগরিকের চোখে মুখে উচ্ছাস।

প্রসঙ্গত, ১৯৯২ সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত করেছিলেন বাধারঘাট এলাকার জনপ্রিয় বিধায়ক স্বর্গীয় দিলীপ সরকার।

আজ ওই রাস্তা পুনরায় মেরামত করে পিচ করে দিলেন বাধারঘাট এলাকার বিধায়িকা তথা দিলীপ সরকারের ছোট বোন মিনারানী সরকার। বিধায়িকা পরিদর্শনে গেলে এলাকার মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন। রাস্তা মেরামত করে দেওয়ায় এলাকার জনগণ এতটাই উচ্ছ্বাসিত হন যে বিধায়িকা পরিদর্শনে গেলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায় এবং বিধায়িকা ও আবেগপ্রবণ হয়ে পড়েন।

Releated Posts

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026

‘বন্দে মাতরম’ ইস্যুতে কংগ্রেসের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৬ আগস্ট: ‘বন্দে মাতরম’ গানকে ঘিরে কংগ্রেসের মনোভাব নিয়ে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।…

ByByReshmi Debnath Aug 16, 2026

সীমানা নিয়ে বিবাদ, বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা চিকিৎসক

আগরতলা, ১৬ আগস্ট: সীমানা সংক্রান্ত বিবাদের জেরে বাড়িতে হামলা, মারধর, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় ৩২ বছরের মহিলার মৃত্যু

আগরতলা, ১৫ আগস্ট: আগরতলায় ফ্লাইওভারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ বছরের এক মহিলার। মৃতার নাম এলি দেববর্মা। তিনি…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top