News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল : পর্ষদ সভাপতি
Image

চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল : পর্ষদ সভাপতি

আগরতলা, ২ এপ্রিল: চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণচৌধুরী।

এদিন তিনি বলেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার চলতি এ মাসের শেষে অথবা মে মাসের প্রথম সপ্তাহে বের হতে পারে। আজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। ১৫ দিনের মধ্যে এ কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, চারটি বিদ্যালয়ে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে । সেগুলো হল, বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়,কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অন্যদিকে মহারাণী বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top