News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন প্রকল্প থেকে অব্যায়িত অর্থরাশি নির্ধারিত সময়ের পর ফরতের বদলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যবহারের দাবিতে সরব সাংসদ বিপ্লব
Image

বিভিন্ন প্রকল্প থেকে অব্যায়িত অর্থরাশি নির্ধারিত সময়ের পর ফরতের বদলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যবহারের দাবিতে সরব সাংসদ বিপ্লব

আগরতলা, ২ এপ্রিল : বিভিন্ন প্রকল্প থেকে অব্যায়িত অর্থরাশি নির্ধারিত সময়ের পর ফরতের বদলে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যবহারের দাবিতে লোকসভায় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন বিপ্লব কুমার দেবকে আশ্বস্ত করে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া জানান, কেন্দ্রীয় ৫৪ টি মন্ত্রণালয়ের অধীনে ১০ শতাংশ গ্রস বাজেটারি সাপোর্ট (জিবিএস) সমস্ত কার্যবিধির উপরে নজর রাখে l উত্তর পূর্বাঞ্চলিয় রাজ্য গুলির সার্বিক বিকাশে একটি সম্মিলিত প্রচেষ্টা থাকে কেন্দ্রীয় সরকারের l বিগত ৩ বছরে কেন্দ্রীয় সরকারের ৫৪ টি দপ্তরের বরাদ্দ পরিসংখ্যান থেকে স্পষ্ট, যে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে ১০৬ শতাংশ অধিক বিনিয়োগ করা হয়ে গেছে l

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশনায় উত্তর পূর্বাঞ্চলের কল্যানে শুধুমাত্র ডোনার মন্ত্রক নয়, সমগ্র কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের বিকাশের আন্তরিক দৃষ্টিতে কাজ করছে l নির্ধারিত অর্থ রাশিই শুধু নয়, আরও অতিরিক্ত বিনিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করছে l দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, বিগত অর্থ বছরে ৫৪ টি মন্ত্রকের ৫১ হাজার কোটির বাজেট ছিল, কিন্তু খরচ করা হয়েছে ১ লক্ষ ২ হাজার ৩৭৪ কোটি l এর থেকেই প্রমাণিত টার্গেট পূর্ণ করাই শুধু নয়, এর অতিরিক্ত বরাদ্দের দিশায় কাজ করছে কেন্দ্রীয় সরকার l

Releated Posts

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

ভোপাল বিমানবন্দরে বিপ্লব কুমার দেবকে স্বাগত জানালেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মধ্যপ্রদেশ সফরে গিয়ে ভোপাল বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top