News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শকুন্তলা রোডে চৈত্র মেলা শুরু, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত
Image

শকুন্তলা রোডে চৈত্র মেলা শুরু, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত

আগরতলা, ১ এপ্রিল : ১লা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও রাজধানীর শকুন্তলা রোড এলাকায় শুরু হয়েছে চৈত্র মেলা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।

শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনী এবং শিশুর উদ্যান সংলগ্ন এলাকায় বসেছে এই মেলা, যা দুপুর থেকেই জমে উঠেছে। দোকানিরা নানা পসরা সাজিয়ে বসেছেন, আর ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতি মুহূর্তে। মেলায় পোশাক, গয়না সহ বাড়ির নিত্য ব্যবহারের নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈশাখের আগমনী উপলক্ষে এই মেলায় প্রচুর ভিড় হয়। পরিবার-পরিজন নিয়ে আসা ক্রেতারা আসেন এবং প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে যান।

পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা বলেচেন, প্রতিবছরের মতো এবারও চৈত্র মেলা সফলভাবে পরিচালনার করার চেষ্টা চলছে, মেলায় নিরাপত্তা এবং সুশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হবে।

Releated Posts

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026

রাজ্য সরকার মানুষের কল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট: রক্তদান কেবল একটি শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকেনা এটি মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও মানবিকতার…

ByByReshmi Debnath Aug 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনেও বিজেপি-মথা জোটের সম্ভাবনা, আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোটের সম্ভাবনা রয়েছে বলে জানালেন…

ByByReshmi Debnath Aug 16, 2026

সংসদে ত্রিপুরার ৫৭টি ইস্যু তুলে ধরেছেন সাংসদ বিপ্লব, জাতীয় সড়ক সংস্কারে জোর

আগরতলা, ১৬ আগস্ট: সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন লোকসভা সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top