News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশায় লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, প্রভাবিতদের সহায়তার প্রতিশ্রুতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

ওড়িশায় লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, প্রভাবিতদের সহায়তার প্রতিশ্রুতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

চিকিৎসাধীন অসমের আহত দুই যাত্রী, তাঁরা বিপণ্মুক্ত, জানান মুখ্যমন্ত্ৰী

উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের জারি হেল্পলাইন নম্বর

গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : ওড়িশায় কামাখ্য এক্সপ্রেস দুর্ঘটনায় প্রভাবিত তথা ক্ষতিগ্রস্তদের সর্বতো-সহায়তা করবে রাজ্য সরকার, এই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ ৩০ মার্চ, রবিবার ওড়িশার কটক জেলার নেড়গুন্ডি রেলওয়ে স্টেশনের কাছে বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ লাইনচ্যুত হওয়ায় অসমের সাথে সংযোগকারী ব্যস্ত রুটে পরিষেবা ব্যাহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. শর্মা দুর্ঘটনায় প্রভাবিত বা ক্ষতিগ্রস্তদের সর্বতোপ্রকারের সহায়তার আশ্বাস দিয়েছেন।

আজ রবিবার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ওড়িশায় ১২৫৫১ নম্বর কামাখ্যা এক্সপ্রেসের দুর্ঘটনা সম্পর্কে আমি অবগত। ওড়িশা সরকার এবং রেলওয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতর যোগাযোগ রাখছে। আমরা ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তির সাথে যোগাযোগ করব। যে কোনও সমস্যা মোকাবিলায় আমি তাঁদের পাশে থাকব। রেলওয়ে কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

এর প্রায় দেড়ঘণ্টা পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানান, রেল দুর্ঘটনায় অসমের দুই যাত্রী যথাক্রমে ওদালগুড়ির উইলসন দিঘাল এবং বাকসার আমিরন নিসা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। উভয়েই বিপণ্মুক্ত।

এদিকে পূর্ব উপকূল (ইস্ট কোস্ট) রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক অশোক কুমার মিশ্র জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে, ১১টি এসি কোচ লাইনচ্যুত হয়েছে। কেউ আহত হননি। সমস্ত যাত্রী নিরাপদে আছেন।’ জানা গেছে, রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুতির কারণ তদন্তের জন্য ক্ষতিগ্রস্ত ট্রেনগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে।

এদিকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ যে সব হেল্পলাইন নম্বর জারি করেছেন সেগুলি যথাক্রমে গুয়াহাটি ০৩৬১-২৭৩১৬২১, ০৩৬১-২৭৩১৬২২, ০৩৬১-২৭৩১৬২৩, কামাখ্যা ৯৯৫৭২৪৭৯৫৩, রঙিয়া ৯৮৫৪৪১৯০৬৪, ৯৯৫৭৫৫৪৯৭৯, নিউ বঙাইগাঁও ৯৯৫৭৫৫৪৯৫৭, ৯৯৫৭৫৫৪৯৬৪, নিউ কোচবিহার ৭৬০৫০৩৬১৫৫, কিষাণগঞ্জ ৬৪৫৬২২৬৭৯৪ এবং বারসোই ৬৪৫১২২০৮৮৬-।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top