News Flash

  • Home
  • দিনের খবর
  • গ্রীষ্মকাল শিশুদের নতুন শখ ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সময় : প্রধানমন্ত্রী
Image

গ্রীষ্মকাল শিশুদের নতুন শখ ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সময় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): গ্রীষ্মকাল শিশুদের নতুন শখ ও দক্ষতা বৃদ্ধির জন্য উপযুক্ত সময়, মন কি বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১২০ তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গ্রীষ্মের দিনগুলি দীর্ঘ এবং এই সময়কালে শিশুদের অনেক কিছু করার থাকে। এই সময় নতুন শখ গড়ে তোলার এবং দক্ষতা বৃদ্ধির সময়। এই ছুটির দিনে আপনাদের স্বেচ্ছাসেবক কার্যকলাপ এবং সেবামূলক প্রচেষ্টায় যোগদানের সুযোগও রয়েছে। যদি কোনও সংস্থা, স্কুল অথবা সামাজিক প্রতিষ্ঠান কিংবা বিজ্ঞান কেন্দ্র এই ধরনের গ্রীষ্মকালীন কার্যকলাপ আয়োজন করে, তাহলে তা MyHolidays-এর সঙ্গে শেয়ার করুন।”

জল সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শহর ও গ্রামে জল সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়। অনেক রাজ্যে জল সংগ্রহের প্রচেষ্টা গতি পেয়েছে। জলশক্তি মন্ত্রক, বিভিন্ন স্বনির্ভর সংস্থার সঙ্গে এই দিকে সক্রিয়ভাবে কাজ করছে। সারা দেশে হাজার হাজার কৃত্রিম পুকুর, চেক ড্যাম, বোরওয়েল রিচার্জ সিস্টেম এবং কমিউনিটি সোক পিট তৈরি করা হচ্ছে। প্রতি বছরের মতো, ‘ক্যাচ দ্য রেইন’ অভিযান আবারও শুরু হচ্ছে।”

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top