News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভায় প্রধান বিরোধী দল না থাকা সরকারের জন্য লজ্জার : সুদীপ
Image

বিধানসভায় প্রধান বিরোধী দল না থাকা সরকারের জন্য লজ্জার : সুদীপ

আগরতলা, ২৬ মার্চ : বিধানসভায় প্রধান বিরোধী দল না থাকা সরকারের জন্য লজ্জার। বিরোধীদের বিধানসভা অধিবেশন বয়কট করা মানে সরকারের জন্য লজ্জা এবং গরিমা হারানো। আজ ত্রিপুরায় বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে স্পিকারের ভূমিকা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।

প্রসঙ্গত, বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিনে স্পিকারের ভূমিকায় ক্ষিপ্ত হয়ে বিরোধী দল সিপিআইএম বিধানসভার বাকি দিনগুলো বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষের প্রসঙ্গে সুদীপ রায় বর্মন আরো বলেন, বিধানসভায় আজকাল মন্ত্রী বিধায়করাই মুখ্যমন্ত্রীর কথা শুনছে না, যা এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তিনি সরকারের বর্তমান পরিস্থিতির উপরও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে, সিপিআইএম দলের এই বয়কটের পেছনে স্পিকারের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দলটি তাদের প্রতিবাদ জানিয়েছে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top