News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করেছেন অধ্যক্ষ, তাই চলতি অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করলো সিপিআইএম : জিতেন্দ্র
Image

পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করেছেন অধ্যক্ষ, তাই চলতি অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করলো সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ২৬ মার্চ : পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আসলে বিধানসবাই অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে। তাই চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করলো সিপিআইএম। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে তাঁর দাবি, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। আজকের দিনটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

এদিন তিনি বলেন, যখন আমি সংসদে এমপি ছিলাম এমনকি ত্রিপুরা বিধানসভায় যখন আমরা ক্ষমতায় ছিলাম এবং কংগ্রেস বিরোধী দলে ছিল, তখন বাজেট নিয়ে আলোচনার জন্য ন্যূনতম এক ঘন্টা বা তার বেশি সময় বরাদ্দ করা হত। কারণ বিরোধীরা সরকারের ভুলগুলি তুলে ধরত এবং পরামর্শ প্রদান করত। গত ২৪ মার্চ ত্রিপুরা বিধানসভায় রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর আলেচনা শুরু করেছিলেন। আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকারের মুষ্টিমেয় লোক জনগণের অর্থ-সম্পদ লুটছে বলে অভিযোগ করেন তিনি। কমিশন বা কাটমানির বাণিজ্য চালাচ্ছে এই মুষ্টিমেয় লোক বলেও আভিভিযোগ তুলেন তিনি। তখনই পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ অপমানজনক মন্ত্যব করতে থাকেন। পবিত্র বিধানসভায় জাত চিনিয়েছেন বলে মন্তব্য করেন মন্ত্রী রতন লাল নাথ বলে অভিযোগ তাঁর। এরই পরিপ্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন তিনি। এবিষয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভায় বললেন, দুইটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে। কিন্তু অধ্যক্ষের দাবি, প্রথম পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ স্বাধিকার ভাঙ্গনের নোটিশ জমা দিয়েছেন। তাই দ্বিতীয় নোটিশ গ্ৰহণ না করে পরিষদীয় মন্ত্রীর উত্থাপিত স্বাধিকার ভাঙ্গনের নোটিশ গ্রহণ করেছেন। এদিকে বিরোধী দলনেতার দাবি, তিনি পরিষদীয় মন্ত্রীর আগেই নোটিশ জমা দিয়েছেন। আসলে, নিজের অস্তিত্বকে অস্বীকার করে পবিত্র বিধানসভার গড়িমাকে নষ্ট করেছেন অধ্যক্ষ।

এদিন তিনি আরো বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি। এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠ রোধ করছেন অধ্যক্ষ। তাঁর অভিযোগ, পবিত্র বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধ করছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আসলে বিধানসবাই অধ্যক্ষের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে। তিনি দিনকে রাত এবং রাতকে দিন করার জন্য অসত্যকে সামনে রাখার নাজির স্থাপন করেছেন। তাঁর আরো অভিযোগ, শাসক দলের রেফারি হয়ে কাজ করছেন তিনি। তারপরও জনস্বার্থে গত তিন দিন ধরে বিধানসভাই সিপিএমের বিধায়করা লড়াই করে যাচ্ছিলেন।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top