News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী সোমবার মহাদূর্ভোগের মুখোমুখি হবে শহর আগরতলাবাসী, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার
Image

(Update) ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে আগামী সোমবার মহাদূর্ভোগের মুখোমুখি হবে শহর আগরতলাবাসী, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২২ মার্চ : আন্দোলনে আবারো মহাদূর্ভোগের মুখোমুখি হতে চলেছে শহর আগরতলাবাসী। সোমবার আগরতলায় ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে মহা জমায়েতে সামিল হবে টিএসএফ। সপ্তাহের শুরুর দিনই ওই জমায়েতকে কেন্দ্র করে অবরুদ্ধ হবে আগরতলায় বিভিন্ন এলাকা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। টিএসএফ-এর তরফ থেকে জানানো হয়েছে, আপাতত জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আগামী সোমবারের মহাজমায়েতের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন তিনি বলেন, রাজ্য সরকার তিপ্রাসাদের নায্য দাবি মানছে না। তাই একাধিকবার আন্দোলনমুখী হতে হয়েছে তাঁদের। কিন্তু তারপরও সরকারের কোনো টনক নড়ে নি। তাই এবার তিপরা মথা ছাত্র সংগঠন আগামী সোমবার সার্কিট হাউসে মহা জমায়েতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব সংগঠন। তাঁর কথায়, ত্রিপুরা সরকার যদি ককবরক ভাষা রোমান হরফ ব্যবহারের দাবি শান্তিপূর্ণভাবে মেনে নিতো তাহলে এই পদক্ষেপ নেওয়ার দরকার হতো না।

তাঁর দাবি, শান্তিপূর্ণভাবে তিপরা মথা যুব সংগঠনের তরফ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। ওই অবরোধে কোনও অ্যাম্বুলেন্স আটকানো হয়নি। ওই অবরোধে জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহন ও দোকানপাট বনধের বাইরে থাকবে। শান্তিপূর্ণভাবে বনধে সামিল হওয়ার জন্য আপামর জনগনকে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, তিপরা মথার আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং চলছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top