News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদ্যোতের নির্দেশের অপেক্ষা, ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি তিপরা মথার
Image

প্রদ্যোতের নির্দেশের অপেক্ষা, ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি তিপরা মথার

আগরতলা, ২২ মার্চ : ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে এবার ময়দানে সরাসরি নামতে চলেছে তিপরা মথা। প্রদ্যোতের নির্দেশ মিললেই আগামীকাল থেকেই অনির্দিষ্টকালের জাতীয় সড়ক অবরোধে বসবে তিপরা মথা। আজ ধলাই জেলা সদর আমবাসায় কাঁঠালবাড়ি এলাকায় অবরোধস্থল পরিদর্শনে গিয়ে এমনটাই হুশিয়ারী দিয়েছেন দলের ব্লক সভাপতি প্রদীপ রিয়াং।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদীপ বলেন, দীর্ঘদিন দিন ধরে ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবি জানানো হচ্ছে। বামফ্রন্ট সরকার কখনোই এই দাবিকে পাত্তা দেয়নি। দূর্ভাগ্যবশত বর্তমানে সরকারও এই ব্যাপারে কোনরকম পদক্ষেপ গ্রহণ করছে না। তাই দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনা করা হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দের্ববমণ যদি নির্দেশ দেন তাহলে আগামীকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ বসবেন তাঁরা। রাজ্য সরকারের নিকট অতিসত্বর তাঁদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন তিনি। নয়তো আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দেন তিনি।

Releated Posts

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top