News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে : অমিত শাহ
Image

ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে : অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): ভারতে এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক রয়েছে, পাশাপাশি ভারতে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার গুজরাটের গান্ধীনগরে নিজের লোকসভা কেন্দ্রে ১৪৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলি রেলপথ, সড়কপথ এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত।

অমিত শাহ ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, ভারত এখন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক এবং তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের অধিকারী। তিনি গুজরাটের রূপান্তরমূলক উন্নয়নেরও প্রশংসা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেলপথ, সড়কপথ এবং জ্বালানি ক্ষেত্র সম্পর্কিত বেশ কয়েকটি জনকেন্দ্রিক প্রকল্পের মাধ্যমে গুজরাট উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছে। এই উপলক্ষ্যে অমিত শাহ সানন্দ এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল এবং গান্ধীনগরে একটি নতুন সিভিল হাসপাতাল স্থাপনের সরকারের পরিকল্পনা ঘোষণা করেন।

—————

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top