News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশে দু’টি গাড়িতে ধাক্কা গ্যাস ট্যাঙ্কারের; মৃত ৭, আহত ৩ জন
Image

মধ্যপ্রদেশে দু’টি গাড়িতে ধাক্কা গ্যাস ট্যাঙ্কারের; মৃত ৭, আহত ৩ জন

ধার, ১৩ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ধার জেলায় দু’টি গাড়িতে ধাক্কা মারল একটি গ্যাসের ট্যাঙ্কার। গ্যাস ট্যাঙ্কারটি ভুল দিক থেকে আসছিল, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও ৩ জন আহত হয়েছেন। বুধবার রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বদনাওয়ার-উজ্জ্বয়িনী হাইওয়ের ওপর বামনসুতা গ্রামের কাছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও ৩ জন প্রাণ হারান। নিহতরা রতলাম, মান্দসৌর (মধ্যপ্রদেশের) এবং যোধপুর (রাজস্থান) জেলার বাসিন্দা।

ধার-এর পুলিশ সুপার মনোজ কুমার সিং বলেছেন, বুধবার রাত এগারোটা নাগাদ বদনাওয়ার-উজ্জ্বয়িনী হাইওয়ের ওপর বামনসুতা গ্রামের কাছে একটি গ্যাসের ট্যাঙ্কার, গাড়ি ও জীপের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারান, পরে আরও ৩ জনের মৃত্যু হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক পলাতক।

—————

Releated Posts

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top