News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও মরিশাসের মধ্যে চুক্তি বিনিময়, প্রত্যক্ষ করলেন মোদী ও রামগুলাম
Image

ভারত ও মরিশাসের মধ্যে চুক্তি বিনিময়, প্রত্যক্ষ করলেন মোদী ও রামগুলাম

পোর্ট লুইস, ১২ মার্চ (হি.স.): ভারত ও মরিশাসের মধ্যে বুধবার ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি বিনিময় প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। ভারত এবং মরিশাস বুধবার ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে – স্থানীয় মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থার উপর মরিশাসের কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাইপ প্রতিস্থাপন কর্মসূচির অধীনে কেন্দ্রীয় জল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলিতে অর্থায়নের জন্য মরিশাস সরকার এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে ঋণ সুবিধা চুক্তি হয়েছে। কূটনীতিকদের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে ভারতের ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস এবং মরিশাসের বিদেশ বিষয়ক, আঞ্চলিক একীকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রকের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।

এছাড়াও ভারতীয় নৌবাহিনী এবং মরিশাস পুলিশ বাহিনীর মধ্যে হোয়াইট শিপিং তথ্য ভাগাভাগি সংক্রান্ত কারিগরি চুক্তি হয়েছে। মরিশাসের আর্থিক অপরাধ কমিশন এবং ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়াও আরও কয়েকটি চুক্তি হয়েছে।

—————

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top