News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর ডি ডব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে অনিয়মিত সময়ে তালা খোলা
Image

কমলপুর ডি ডব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে অনিয়মিত সময়ে তালা খোলা

কমলপুর, ১০ মার্চ : কমলপুর ডি ডব্লিউ এস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ডিভিশন অফিসে তালা খোলার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। একদিন নয়, বরং দিনের পর দিন দপ্তরের তালা খোলা হয় দপ্তরের কর্তার মর্জিমাফিক, কখনো বেলা পৌনে ১২টা, কখনো ১২টা নাগাদ।

আজ সোমবারও অফিস খোলার সময় ছিল অনিয়মিত। ডিভিশন অফিসে কর্মচারীরা সময়মতো উপস্থিত হলেও গেটের তালা খোলা হয় ঘড়িতে যখন বেলা ১২টা বাজতে ০৫ মিনিট বাকি। জানা গেছে, দপ্তরের এক্সিকিউটিভ অফিসার অফিসে নেই। কর্মচারীরা জানান, তিনি আমবাসা অফিসে মিটিংয়ে গিয়েছেন।

দপ্তরে থেকে জানা গেছে, ডিভিশন অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গত শুক্রবার বিকালে আগরতলা নিজের বাড়িতে চলে গেছেন। তার ফিরে আসার সময় গড়িয়ে গেলেও বেলা ১২টা পর্যন্ত অফিসে প্রবেশ করেননি। সোমবারও, পৌনে ১২টায় অফিস খোলা হয়নি। এদিকে, আজ অফিসের কয়েকজন কর্মচারী সময়মতো এসে তালা ঝুলানো দরজায় দাঁড়িয়ে আছেন, এমন দৃশ্য দেখা গেছে। এ ঘটনা নিয়ে কর্মচারী ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top