News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারের বর্ষপূর্তি শুধুই ব্যক্তিপূজা , অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপের
Image

বিজেপি সরকারের বর্ষপূর্তি শুধুই ব্যক্তিপূজা , অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপের

আগরতলা, ৮ মার্চ : বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আহূত জনসমাবেশে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে জড়ো করার চেষ্টা করছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তাঁর দাবি, বিজেপি বুঝে গেছে জনসমাবেশে ঘিরে জনগণের আগ্রহ কম।

এদিন, বিজেপির দ্বিতীয় বর্ষপূর্তির প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি পালন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ৭ বছর পূর্ণ হলেও ফ্লেক্স ও হোর্ডিংয়ে শুধু দুই বছর পূর্তি তুলে ধরা হচ্ছে। তাহলে এটি কি ব্যক্তিপূজা নয়, প্রশ্ন ছুঁড়েন তিনি। এছাড়া, মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, বিরোধীরা উন্নয়ন নিয়ে অন্ধ হয়ে গেছে, এর পাল্টা জবাবে তিনি বলেন, দেশ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এবং জনগণ বিজেপি সরকারের প্রতি আরও আস্থা হারাচ্ছে।

তিনি আরও বলেন, রাহুল গান্ধী দেশের ভবিষ্যতের দিকে চিন্তা করেন, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শুধু দেশের ইতিহাস নিয়ে ব্যস্ত। ধর্মীয় বিশ্বাসকে হাতিয়ার করে শাসক দল জয় লাভের চেষ্টা করছে। কংগ্রেস নেতার এ ধরনের চাঞ্চল্যকর বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top