News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলঙে গৃহিণীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্ৰেফতার হাইলাকান্দির বাসিন্দা
Image

হাফলঙে গৃহিণীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্ৰেফতার হাইলাকান্দির বাসিন্দা

হাফলং (অসম), ৬ মাৰ্চ (হি.স.) : ধর্ষণের চেষ্টা চালানোর দায়ে গ্রেফতার হয়েছে অমিত দাস (২৯) নামের এক ব্যক্তি। ঘটনাটি সংগঠিত হয়েছে আজ বৃহস্পতিবার হাফলঙের অদূরে শনটিলায়।

হাফলং জওহর নবোদয় বিদ্যালয়ে ওয়েলডিং-এর কাজে নিয়োজিত হাইলাকান্দির বাসিন্দা অমিত দাস। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বেরিয়ে শনটিলার কাছে এক শিক্ষকের বাড়িতে যায় অমিত। বাড়িতে গিয়ে গৃহিণীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছিল সে।

ভুক্তভোগিনী গৃহিণী জানিয়েছেন, গতকালই অমিত দাস নামের ব্যক্তিটির সঙ্গে তাঁদের পরিচয় হয়েছে। আজ দুপুরে সে তাঁদের বাড়ি এসে প্রথমে চুলা বানিয়ে দেওয়ার কথা বলে। তাঁর স্বামী এখন ঘরে নেই, তিনি বাড়ি আসার পর তার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে বলে তিনি ঘরের ভিতরে চলে যান। সে সময় অমিত দাস তাঁর (গৃহিণী) পেছনে পেছনে ঘরে ঢুকে। ঘরে ঢুকে স্বামীর একটি শার্ট নিয়ে তাঁর মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করে অমিত। অমিতের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এরই মধ্যে সে তাঁকে ঝাপটে ধরতে গলে তিনি তার গোপনাঙ্গে আঘাত করে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে অমিত দাস পালিয়ে স্কুলে চলে যায়। তার পর বেশ কয়েকজন মহিলা জওহর নবদয় বিদ্যালয়ে গিয়ে অমিত দাসকে পেয়ে উত্তমমধ্যম দিতে থাকেন। তখন বিদ্যালয় কর্তৃপক্ষ অমিত দাসকে তাদের হাত থেকে উদ্ধার করে স্কুলের একটি রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়েলে আশপাশের বহু মানুষ বিদ্যালয় ঘেরাও করে অমিত দাসকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ। খবর যায় হাফলং থানায়। থানা থেকে পুলিশের দল জওহর নবোদয় বিদ্যালয়ে গিয়ে অমিত দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে। এদিকে ভুক্তভোগিনী মহিলা, তাঁর স্বামী সহ এলাকার মানুষ অমিত দাসের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top