আগরতলা, ৩ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ সকাল ১১ টায় আগরতলা টাউনহলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে তিপ্রা মথা মহিলা ফেডারেশন। আজ এক সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সদস্যারা এ বিষয়ে বিস্তারিত জানান।
তারা বলেন, সমাজের নারীদের সম্মান জানাতে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিপ্রা মথা মহিলা ফেডারেশন রাজ্যের সকল মহিলাদের জাতিধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
ফেডারেশনের সদস্যারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ নারীদের শক্তিশালী অবস্থান তৈরি করতে সহায়ক হবে এবং সমাজে নারীর অধিকার নিয়ে সচেতনতা বাড়াবে।



















