News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ
Image

রাজ্যে বন্ধ নেই বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ

উদয়পুর, ৩ মার্চ: উদয়পুর শালগরা এলাকায় দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আরকেপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে জানা যায়, তারা গত তিন মাস আগে পাসপোর্ট ছাড়া বাংলাদেশের সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের নাম বিশ্ব দাস এবং দেবাশিস কুমার দাস, তাঁদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইন (পাসপোর্ট অ্যাক্ট) অনুযায়ী ৩৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে এবং উদয়পুর আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় ধরে রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ বেড়ে যাওয়া উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

Releated Posts

বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা

বাইখোড়া, ৪ জুলাই: শান্তিরবাজার মহকুমার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টানা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ধলাইয়ের প্রগতিশীল কৃষকের সাফল্য, আম চাষে বছরে ১২-১৩ লক্ষ টাকার আয়ের সম্ভাবনা

আগরতলা, ৪ জুলাই: বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চমূল্যের আম চাষ করে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ত্রিপুরার ধলাই…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

জাতীয় সড়কে মুখোমুখি দুই যাত্রীবাহী অটোর সংঘর্ষ, শিশু-সহ আহত অন্তত ৬

আগরতলা, ৪ জুলাই: দুটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আইএএস অফিসার অভিষেক চন্দ্রের বিরুদ্ধে ১৪.৫৫ কোটি টাকার প্রতারণার অভিযোগে এফআইআর

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরা সরকারের জ্যেষ্ঠ আইএএস কর্মকর্তা অভিষেক চন্দ্র-এর বিরুদ্ধে প্রায় ১৪ কোটি ৫৫ লাখ টাকার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top