News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে পৃথক দুটি বাড়িতে হাত সাফাই করল চোরের দল
Image

একই রাতে পৃথক দুটি বাড়িতে হাত সাফাই করল চোরের দল

আগরতলা, ১ মার্চ : একই রাতে পৃথক দুটি বাড়িতে হাত সাফাই করল চোরের দল। চোরের দল হানা দিয়ে নগদ অর্থ স্বর্নালংকার সহ দামি সা সামগ্রী। গতকাল গভীর রাতে ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শনিবার সকালে ধর্মনগর থানায় খবর আসে পদ্মপুর এলাকার মধুবাড়ি রোড ও হরিচাঁদ রোডের পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান মধুবাড়ি এলাকার বাসিন্দা চঞ্চলা তালুকদারের বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে চোরের দল হানা দিয়ে নগদ দশ হাজার টাকা,স্বর্ণালংকার সহ দামি সা-সামগ্রী নিয়ে গেছে।

অপরদিকে একই এলাকার হরিচাঁদ রোডের রূপক দেবনাথের বসত ঘরে হানা দিয়ে নগদ দশ হাজার টাকা সহ ছয় ভরি রুপা ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে চোরের দল।এমর্মে স্থানীয় থানায় পৃথক দুটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান ইন্সপেক্টর সুলেমান রিয়াং।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top