News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ ফেব্রুয়ারী: ঘরে থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে ধলেশ্বর ৯নং রোড এলাকায় এলাকায় ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এবিষয়ে এক পুলিশ আধিকারিকের ধারণা, অভিমানের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই নাবালিকা। কারণ, গতকাল পড়াশোনা না করায় তার মা বকাবকি করেছিল। এদিকে খবর পেয়ে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিবরণে মৃতের মামা জানিয়েছেন, ধলেশ্বর ৯নং রোড এলাকায় দাদু এবং ঠাম্মার সাথে থাকত দেবস্মিতা সেন চৌধুরী(১৮)। সে ধলেশ্বর কামিনী কুমার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করত। তার বাবার বাড়ি তেলিয়ামুড়ায়। কিছু দিন আগে তার বাবার মৃত্যু হয়েছে। তারপর থেকেই সে আগরতলায় দাদু এবং ঠাম্মার সাথে থাকত। আজ সকালে তার দাদু খবর দিয়েছে ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। সাথে সাথে পরিবারের সদস্য এবং পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, পূর্ব আগরতকা মহিলা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে খবর আসে কামিনী কুমার বিদ্যালয়ের ছাত্রী দেবস্মিতা সেন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে এক বান্ধবী তাকে ডাকতে গিয়ে তার মৃতদেহ দেখতে পান। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। কিন্তু গতকাল পড়াশোনা নিয়ে তার মা বিভিন্নভাবে বকাবকি করেছিলেন। সেই অভিমানের জেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top