News Flash

Image

৫.০ প্রাবল্যের ভূমিকম্প অসমে, হতাহত বা ক্ষয়ক্ষতি নেই

গুয়াহাটি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম সহ পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্ক্যালে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.০। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত ০২টা ২৫ মিনিট ৪০ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৫.০ ধরা পড়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল মরিগাঁও (অসম) জেলার ভূপৃষ্ঠের ১৬ কিমি গভীরে ২৬.২৮° উত্তর অক্ষাংশ এবং ৯২.২৪° পূর্বে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি ২০২৫ সালের দ্বিতীয় দিন থেকে আজ পর্যন্ত নয় (৯) বার অসম সহ উত্তরপূর্বীয় রাজ্যগুলি কেঁপেছে ভূমিকম্পে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top