News Flash

  • Home
  • Uncategorized
  • জাকির নায়েকের দশটি জায়গায় তল্লাশি চালালো এনআইএ
Image

জাকির নায়েকের দশটি জায়গায় তল্লাশি চালালো এনআইএ

zakir-naikমুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ| বেআইনি কার্যক্রম প্রতিরোধ ইউএপিএ আইনে শুক্রবার এই ধর্মপ্রচারকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে| শনিবার সকালে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার দশটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে| ওই তল্লাশি অভিযান মুম্বই পুলিশের সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে|
এনআইএ তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ জাকির নায়েকের বিভিন্ন জায়াগায় অভিযান চালানো হয়েছে| অভিযান চলে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে| জাকির নায়েকের কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালানোই ছিল মূল উদ্দেশ্য| এর আগে তাঁর সংস্থাকে পঁাচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার|
প্রসঙ্গত, বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার পর থেকে প্রচারের আলোয় আসে জাকির নায়েকের সাম্প্রদায়িক প্রচারমূলক কাজকর্ম| এমনকি ওই হামলায় জড়িত জঙ্গিরা জাকির নায়েকের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছিল বলেও খবর| এরপর বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার| এই চ্যানেলে ধর্মীয় প্রচার করতেন জাকির|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top