মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.) : বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ| বেআইনি কার্যক্রম প্রতিরোধ ইউএপিএ আইনে শুক্রবার এই ধর্মপ্রচারকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে| শনিবার সকালে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার দশটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে| ওই তল্লাশি অভিযান মুম্বই পুলিশের সঙ্গে যৌথভাবে চালানো হয়েছে|
এনআইএ তরফে জানানো হয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ জাকির নায়েকের বিভিন্ন জায়াগায় অভিযান চালানো হয়েছে| অভিযান চলে স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে| জাকির নায়েকের কয়েকটি বাড়ি ও অফিসে তল্লাশি চালানোই ছিল মূল উদ্দেশ্য| এর আগে তাঁর সংস্থাকে পঁাচবছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার|
প্রসঙ্গত, বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার পর থেকে প্রচারের আলোয় আসে জাকির নায়েকের সাম্প্রদায়িক প্রচারমূলক কাজকর্ম| এমনকি ওই হামলায় জড়িত জঙ্গিরা জাকির নায়েকের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছিল বলেও খবর| এরপর বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার| এই চ্যানেলে ধর্মীয় প্রচার করতেন জাকির|
জাকির নায়েকের দশটি জায়গায় তল্লাশি চালালো এনআইএ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















