News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা
Image

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড মহড়া। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্যারেডসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা খতিয়ে দেখা হয় এই মহড়ায়।

চূড়ান্ত মহড়ায় পুলিশ, টিএসআর, স্কাউটস ও গাইডস, সিভিল ভলান্টিয়ার, এনসিসি এবং এনএসএস-সহ মোট ১০টি প্লাটুন অংশ নেয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রতিটি প্লাটুনের পারফরম্যান্স ছিল সুশৃঙ্খল ও প্রশংসনীয়।

মহড়া শেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবসের ফুল ড্রেস রিহার্সেল সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট ১০টি প্লাটুন এতে অংশ নিয়েছে এবং তাদের পারফরম্যান্স অত্যন্ত ভালো হয়েছে। ১৫ আগস্টের মূল অনুষ্ঠান ও কুচকাওয়াজ আরও আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। সীমান্তবর্তী এলাকাগুলিতে ‘এরিয়া ডমিনেশন’ ও টহলদারি জোরদার করা হয়েছে। বিএসএফ, টিএসআর এবং রাজ্য পুলিশ যৌথভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা নিশ্চিত করছে।

জেলার প্রতিটি মহকুমায় পুলিশকে সতর্ক রাখা হয়েছে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও ধর্মনগর তথা গোটা উত্তর ত্রিপুরা জেলায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

চূড়ান্ত মহড়ায় উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশীষ কুমার ঠাকুর-সহ জেলার অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। আগামী ১৫ আগস্ট এই বিবিআই ময়দানেই অনুষ্ঠিত হবে উত্তর ত্রিপুরা জেলার মূল স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top