নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল এনেছিলেন দুই সদস্য| সেই বিল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও এবার একই দাবিতে বিল পেশ হল রাজ্যসভায়| রাজ্যসভায় বিলটি পেশ করেন রাজীব চন্দ্রশেখর| বেঙ্গালুরু থেকে নির্বাচিত ওই সাংসদ শুক্রবার বিলটি সংসদে পেশ করেন|
দ্য ডিক্লেয়ারেশন অফ কান্ট্রিজ অ্যাজ স্পনসর অফ টেররিজম নামে বিলটি আইনে অনুমোদন পেলে এর সাহায্যে যেকোনও রাষ্ট্রকে সন্ত্রাসে মদতদাতা হিসেবে ঘোষণা করা যেতে পারে|
বিলে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসে মদত দিচ্ছে এবং সন্ত্রাসী এজেন্ট তৈরি করছে| তারা বারবার ভারতের ভূখণ্ড এবং দেশের সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে| পাকিস্তানকে এলাকার শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে অন্তরায় বলা হয়েছে সাংসদ চন্দ্রশেখরের এই বেসরকারি মেম্বার বিলে| প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের উপর আইনি, আর্থিক এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও রয়েছে বিলে|
পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে রাজ্যসভায় নয়া বিল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















