News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে রাজ্যসভায় নয়া বিল
Image

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে রাজ্যসভায় নয়া বিল

Parliament-of-Indiaনয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে বিল এনেছিলেন দুই সদস্য| সেই বিল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও এবার একই দাবিতে বিল পেশ হল রাজ্যসভায়| রাজ্যসভায় বিলটি পেশ করেন রাজীব চন্দ্রশেখর| বেঙ্গালুরু থেকে নির্বাচিত ওই সাংসদ শুক্রবার বিলটি সংসদে পেশ করেন|
দ্য ডিক্লেয়ারেশন অফ কান্ট্রিজ অ্যাজ স্পনসর অফ টেররিজম নামে বিলটি আইনে অনুমোদন পেলে এর সাহায্যে যেকোনও রাষ্ট্রকে সন্ত্রাসে মদতদাতা হিসেবে ঘোষণা করা যেতে পারে|
বিলে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসে মদত দিচ্ছে এবং সন্ত্রাসী এজেন্ট তৈরি করছে| তারা বারবার ভারতের ভূখণ্ড এবং দেশের সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে| পাকিস্তানকে এলাকার শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে অন্তরায় বলা হয়েছে সাংসদ চন্দ্রশেখরের এই বেসরকারি মেম্বার বিলে| প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের উপর আইনি, আর্থিক এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবও রয়েছে বিলে|

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top