News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি স্বাধীনতা মানে না, সংবিধান মানে না : সুদীপ
Image

বিজেপি স্বাধীনতা মানে না, সংবিধান মানে না : সুদীপ

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: বিজেপি স্বাধীনতা মানে না, সংবিধান মানে না। এই বিজেপি এবং আরএসএস সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী এবং জহরলাল নেহেরুকে পর্যন্ত অপমান করে, তারা শুধু নাথুরাম গডসের পূজারী। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য সন্মেলনে এমনটাই বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য সন্মেলন। এদিন উদয়পুরের রাজর্ষি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস সেবা দলের পতাকা উত্তোলনে মধ্যে দিয়ে সন্মলনের সূচনা হয়। এরপর এক মিছিল শুরু হয়, মিছিল শেষে রাজর্ষি হলে শুরু হয় হল সভা। সভায় প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন সন্মেলনে সর্বভারতীয় কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান লালজী দেশাই, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব।

এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, আমেরিকা থেকে ভারতীয়দের হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছে। এই বিষয়ে কিছুই বলেননি প্রধানমন্ত্রী। তিনি আদানি আম্বানিকে বাঁচাতে ব্যস্ত। কারন তারা বাঁচলে বিজেপিও বাঁচবে। তিনি বলেন, বিজেপির মানসিকতা সাধারণ মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে বিজেপি। মানুষের ভেতরে বিজেপির চিন্তাধারা প্রবেশ করলে এই দেশের শান্তি চিরতরে হারিয়ে যাবে বলে দাবি করেন কংগ্রেস বিধায়ক।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top