News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভা ভবনের সামনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ
Image

বিধানসভা ভবনের সামনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারও বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ জারি৷ এদিন শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার বাইরে রাজ্য সরকারের নীতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তুলে বিজেপি বিধায়করা প্রতিবাদ দেখান।

বিজেপি বিধায়কদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার হিন্দু-বিরোধী নীতিতে কাজ করছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে সংখ্যাগরিষ্ঠ জনগণকে উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিজেপি বিধায়করা। বিক্ষোভ দেখানোর পর বিজেপি বিধায়করা গান গেয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা কক্ষে কাগজ ছিঁড়ে অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা ৷ এই অভিযোগে শুভেন্দু-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার ৷ এরপরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top