News Flash

  • Home
  • দিনের খবর
  • হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও তামিম, দ্বিপাক্ষিক বৈঠক উভয়ের মধ্যে
Image

হায়দরাবাদ হাউসে মিলিত মোদী ও তামিম, দ্বিপাক্ষিক বৈঠক উভয়ের মধ্যে

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হায়দরাবাদ হাউসে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে ভারত ও কাতারের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি বিনিময় হয়। এছাড়াও ভারত ও কাতারের মধ্যে আয়ের উপর করের ক্ষেত্রে দ্বিগুণ কর এড়ানো এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধের জন্য সংশোধিত চুক্তির বিষয়ে চুক্তি বিনিময় হয়েছে।

সোমবার রাতে দু’দিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দিল্লির বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে এদিন রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, কাতারের আমিরকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। ভারত সফরে আসা কাতারের আমিরের সঙ্গে এসেছে একটি উচ্চ পর্যায়ের কাতারি প্রতিনিধি দলও। যাদের রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top